August 20, 2026, 7:13 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনের তফশিল ঘোষণায় ডোনাল্ড লু’র চিঠি প্রভাব ফেলবে না : ইসি সচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠি কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাংগীর আলম। তিনি বলেন, কমিশনের প্রস্তুত করা রোডম্যাপ অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাহাংগীর আলম বলেন, কখন, কীভাবে তফসিল ঘোষণা হবে, তা আগামীকাল বুধবার সকাল ১০টায় সাংবাদিকদের জানানো হবে।

ডোনাল্ড লুর চিঠির তফসিল ঘোষণায় কোনো প্রভাব ফেলবে কি না এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, কোনো প্রভাব ফেলবে না। কারণ, চিঠি কমিশনের কাছে আসেনি। প্রথমত, এটি সংলাপের চিঠি কি না এটা তো কমিশন অবহিত নয়। সুতরাং কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে ঘোষিত রোডম্যাপ (পথনকশা) অনুযায়ী এগিয়ে যাবে।

উল্লেখ্য, সোমবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু প্রধান তিন রাজনৈতিক দলকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি দেয়। ইতিমধ্যে তার দেওয়া চিঠি বিএনপি ও জাতীয় পার্টি  পেলেও আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page