September 23, 2026, 5:57 pm
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য হলো বাংলাদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউনেস্কোর নির্বাহী বোর্ডে ২০২৩ থেকে ২০২৭ মেয়াদে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নির্বাহী বোর্ডের ১৮৪ সদস্যের মধ্যে ১৮১ সদস্য ভোট প্রদান করে। এর মধ্যে ১৪৪টি ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।
বৃহস্পতিবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে গতকাল বুধবার ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এ ভোটগ্রহণ চলে প্যারিসের স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। নির্বাচনে জয়ী হওয়ার পর প্যারিসে অবস্থানরত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রধানমন্ত্রীর প্রজ্ঞা, দূরদর্শিতা ও সাহসী নেতৃত্বে অগ্রগামী বাংলাদেশ আজ বিশ্বসভায় সবার প্রশংসা ও আস্থা অর্জন করেছে।
শিক্ষামন্ত্রী এ সময় ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসাডর খন্দকার মো. তালহা, দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাসেম ও অন্য সহকর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। এ ছাড়া বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো, পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্বাচনি ফলাফল ঘোষণার পর ইউনেস্কো মহাপরিচালক অঁদ্রে আজুলে বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানান এবং উভয়ে একযোগে আগামী দিনেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page