November 1, 2026, 1:43 am
শিরোনামঃ
যশোর বোর্ডে ৩টিতে শতভাগ পাস করলেও ১৬ প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যশোর বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ যশোরের বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জে মা-মেয়েকে ধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জেলার চুনারুঘাটে মা-মেয়েকে ধর্ষণের দায়ে দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ জাহিদুল হক এ রায় ঘোষণা করেন।

দন্ডাপ্তরা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার জীবধরছড়া গ্রামের সফিক মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২) ও একই গ্রামের হুছন আলীর ছেলে সালাউদ্দিন (২০)।
রায় ঘোষণাকালে শাকিল আহমেদ আদালতে উপস্থিত থাকলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামী সালাউদ্দিন শুরু পলাতক রয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পেশকার জিয়াউর রহমান জানান, আসামিরা ২০২০ সালের ২ অক্টোবর চুনারুঘাট উপজেলার গরমছড়ি গ্রামে ভুক্তভোগীদের ঘরে কৌশলে প্রবেশ করে জীবধরছড়া গ্রামের সফিক মিয়ার ছেলে শাকিল আহমেদ, একই গ্রামের উসমান আলীর ছেলে সালাউদ্দিন ও আব্দার রাজ্জাকের ছেলে হারুন প্রকাশ রানা মা ও মেয়েকে ধর্ষণ করে। পরে এ ঘটনায় মেয়ে বাদী হয়ে ৪ অক্টোবর তিনজনের নাম উল্লেখ করে চুনারুঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক ধাম ২০২১ সালের ৩১ মে এবং ২০২২ সালের ২০ জুন তারিখে ওসি তদন্ত গোলাম মোস্তফা সম্পূরক চার্জশিট দাখিল করেন। আসামী শাকিল আহমেদ আদালতে ১৬৪ ধাারয় জবানবন্দি প্রদান করে ঘটনার দায় স্বীকার করে। পরে বিজ্ঞ বিচারক আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।
মামলার অপর আসামী প্রকাশ রানার বিরুদ্ধে এই ঘটনায় শিশু আাদলতে মামলা বিচারাধীন রয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি এডভোকেট আবুল মনছুর চৌধুরী বলেন, আদালত যে রায় দিয়েছে এতে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। এই রায়ে আসামীরা এ ধরনের অপরাধ করতে সাবধান থাকবে।

আজকের বাংলা তারিখ

  • ১লা নভেম্বর, ২০২৬
  • ১৭ই কার্তিক, ১৪৩৩
  • ২০শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page