July 2, 2026, 10:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের কৃষকদের মাঝে ফলদ-বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ মাগুরায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সে আলোচনা সভা ট্যাক্স দেয় না সরকারের একাধিক প্রতিষ্ঠান ; ২৫ মন্ত্রণালয়ে চসিকের চিঠি জাতীয় কবি এ ভূখণ্ডে জন্ম না নিলেও তার হৃদয়জুড়ে ছিলো বাংলাদেশ : প্রধানমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছাড়লেন স্পিকার  পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন : ইয়াও ওয়েন হবিগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার খুলনায় ৪ দিনের মাথায় ফের যুবক গুলিবিদ্ধ কাতারে পরোক্ষ বৈঠক শেষে আলোচনা চালিয়ে যেতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ-৩ আসনে নৌকার মাঝি হলেন সাবেক সেনা অফিসার সালাহ উদ্দিন মিয়াজী

মোঃ ফাহিমুল ইসলাম : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে প্রথম বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছে বঙ্গবন্ধুর সহচর সাবেক গণপরিষদ সদস্য ও বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য মইনুদ্দীন মিয়াজীর পুত্র সাবেক সেনা অফিসার মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দিন মিয়াজীকে।
ঝিনাইদহ-৩ আসনটি মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা এলাকা নিয়ে গঠিত।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র ক্রয় করেন আওয়ামী লীগের ৭ নেতা। এর মধ্যে ছিলেন বর্তমান এমপি শফিকুল আজম খান চঞ্চল, সাবেক এমপি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ময়জদ্দীন হামীদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাহ উদ্দীন মিয়াজী, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফুননেছা মিকি ও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান টিপু।
ঝিনাইদহ জেলার মধ্যে এ আসনটি ১৯৭৫ সালের পর মুলত জামায়াত ইসলামের দখলে ছিল। পরে বিএনপি নেতা শহিদুল ইসলাম মাষ্টার ১৯৯১ সালে এমপি নির্বাচিত হলে এ আসনটি বিএনপি দখলে নেয়। পরে ২০০৮ সালে আওয়ামী লীগ নেতা শফিকুল আজম খান চঞ্চল বিপুল ভোটে বিএনপি দলীয় এমপি শহীদুল ইসলাম মাষ্টারকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। এখনও এ আসনটি ক্ষমতাসীন আওয়ামী লীগ দখলে রেখেছে ।
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে কেন্দ্রীয় যুব লীগ নেতা মোঃ নবী নেওয়াজকে আওয়ামী লীগ মনোনয়ন দিলে বিএনপি-জামায়াতের দেশব্যাপী জ্বালাও-পোড়াও তান্ডবের মধ্যে ৪৮ হাজার ভোট পেয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন।
এরপর ২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এ আসনে মনোনয়ন পরিবর্তন করে আবারও মনোনয়ন দেয় ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী শফিকুল আজম খান চঞ্চলকে। তিনি বর্তমান সংসদের সদস্য।
আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ ২৬ নভেম্বর রবিবার আওয়ামী লীগ ঘোষিত ৩০০ আসনের মধে নির্বাচনী আসন-৮৩ ঝিনাইদহ- ৩ (মহেশপুর-কোটচাদপুর) আসনে মনোনয়ন দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দিন মিয়াজীকে।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page