July 26, 2026, 8:29 am
শিরোনামঃ
মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে : আইনমন্ত্রী বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী নেত্রকোণায় ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’ পালিত চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২ জন আটক গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে হামলা চালালো বাহরাইন ও কুয়েত আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল ভেনেজুয়েলা ইরানে কঠোর হামলার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোনায় বিয়ের আসর থেকে চলে যাওয়া বর বিয়ে করলেন যৌতুক ছাড়াই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেত্রকোনার কলমাকান্দায় যৌতুক না দেওয়ায় বিয়ের আসর থেকে চলে যাওয়া বর হাসেন মিয়া (২৫) যৌতুক ছাড়াই বিয়ে করেছেন।

শুক্রবার (১ ডিসেম্বর) রাতে কনের বাড়িতে কাজি ডেকে এনে বিয়ের কাজ সম্পন্ন হয়। হাসেন মিয়া উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের শরীফ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে হাসেন মিয়ার বিয়ে ঠিক হয় পাশের রংছাতি ইউনিয়নের এক তরুণীর সঙ্গে। বিয়ে ঠিক হওয়ার সময় কনের বাবা বরের পরিবারকে ৪০ হাজার টাকা দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। সময়মতো বর তার আত্মীয় স্বজনসহ ৪০ জন বরযাত্রী নিয়ে আসেন। খাওয়া-দাওয়া শেষে বিয়ের কার্যক্রম শুরু হলে বরের পক্ষ থেকে আরও ৭০ হাজার টাকা যৌতুক চাওয়া হয়।

এতেই বাধে বিপত্তি। যৌতুকের টাকা দিতে কনের পরিবার অস্বীকার করলে বিয়ের আসর থেকে বরের লোকজন বরকে নিয়ে চলে যান। ঘটনার পরদিন শুক্রবার কনের বাবা থানায় লিখিত অভিযোগ করেন। এরপরই শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এ বিষয়ে বরের মামা সবুজ মিয়া মুঠোফোনে বলেন, যৌতুকের টাকা নিয়ে আমাদের দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। কনের বাবা থানায় অভিযোগ দেওয়ার পর বরের বাড়িতে পুলিশও এসেছিল। স্থানীয় মাতবরদের নিয়ে আমরা সবাই মিলে শুক্রবার রাতে কাজি ডেকে এনে বিয়েটি সম্পন্ন করে দিয়েছি। এখন আর কোনো যৌতুক দেওয়া লাগবে না বলে বর ও তার পরিবারের সবাই ওয়াদা করেছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, শুক্রবার দুপুরে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে দুই পক্ষের সমঝোতায় শুক্রবার রাতে এ বিয়ে সম্পন্ন হয়। যৌতুক দেওয়া-নেওয়া দণ্ডনীয় অপরাধ এ বিষয়টি পুলিশ উভয় পক্ষকে বুঝিয়েছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page