September 8, 2026, 12:51 pm
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

গাজায় ত্রাণ সংকট ; মিশরকে নিঃশর্তভাবে রাফাহ সীমান্ত খুলে দিতে বলল ইরান 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের জন্য জরুরিভিত্তিতে ওষুধ, খাদ্য ও জ্বালানি সরবরাহ করার জন্য রাফাহ সীমান্ত নিঃশর্তভাবে খুলে দিতে মিশরের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান গতকাল (বুধবার) তার এক্স পেইজে দেয়া এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান। তিনি বলেন, “পুরো গাজা উপত্যকায় ওষুধ, খাদ্য ও জ্বালানি সরবরাহ করার জন্য জোরালোভাবে আশা করা হচ্ছে যে, মিশর কর্তৃপক্ষ নিঃশর্তভাবে রাফাহ সীমান্ত খুলে দেবে।”

আবদুল্লাহিয়ান আরো বলেন, “আজকে গাজার যেসব নারী ও শিশু খাদ্যের অভাবে ক্ষুধার্ত তারা রাফাহ সীমান্তের দিকে তাকিয়ে আছেন, তারা মিশর সরকারের সিদ্ধান্তের অপেক্ষা করছেন।”

ইহুদিবাদী ইসরাইল গাজার ওপর যে বর্বর আগ্রান চালাচ্ছে তাতে উপত্যকার এক ইঞ্চি ভূমিও এখন আর নিরাপদ নেই। সেই সঙ্গে গাজার জনগণ যাতে ক্ষুধা,তৃষ্ণা ও বিনা চিকিৎসায় মারা যায় তার জন্য ইসরাইল সব দিক দিয়ে গাজাকে ঘিরে রেখেছে। বিশ্বের বিভিন্ন দেশ গাজার মানুষের জন্য ত্রাণ পাঠালেও তা গাজায় যেতে দিচ্ছে না ইসরাইল। সাম্প্রতিক যুদ্ধবিরতির মাঝে কিছু ত্রাণ সরবরাহ করা সম্ভব হলেও তা ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম। যুদ্ধবিরতির অবসানের পর আবার একই অবস্থা দেখা দিয়েছে। এছাড়া, গাজার স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। সেখানে ওষুধ ও জ্বালানির অভাবে বেশিরভাগ হাসপাতাল এবং ক্লিনিকে চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page