November 9, 2026, 3:22 am
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত মাগুরায় জাতীয় সমবায় দিবস ও পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত যশোর ডিসি কার্যালয়ের সামনে বিয়ের সাজে ১৬ বছরের কিশোরী ; ২ জন আটক যশোরের শার্শায় এ্যালকোহল পানে যুবকের মৃত্যু এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে : আইনমন্ত্রী ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার : খাদ্যমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব চট্টগ্রামে রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ; মহাসড়ক অবরোধ জয়পুরহাটের ডিসিকে অপসারণে জেলা ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমানের সংবর্ধনা

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি আজাদ রহমানের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ পৌর শহরের হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে গুণি সাংবাদিক আজাদ রহমানকে  এ সংবর্ধনা দেওয়া হয়।

জৈষ্ঠ্য সাংবাদিক শাহজাহান আলী সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, বিশেষ অতিথি ছিলেন কোটচাঁদপুর রিপোর্টার ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত কুমার।

বক্তব্য রাখেন জৈষ্ঠ্য সাংবাদিক শাহজাহান আলী সাজু, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারন সম্পাদক হাবিব উসমান, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নয়ন খন্দকার, দৈনিক গ্রামের কাগজ পত্রিকার সাংবাদিক টিপু সুলতান, নয়া দিগন্তের গোলাম রসুল, বৈশাখী টেলিভিশনের রফিকুল ইসলাম, গাজী টিভির ওলিয়ার রহমান, দৈনিক মানবকন্ঠের শাহজাহান আলী বিপাশ, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি সাবজাল হোসেন, দৈনিক ভোরের দর্পনের মোমিনুর রহমান মন্টুসহ জেলার কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর বলেন, আজাদ রহমান প্রথম আলোর ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক হিসাবে দ্বায়িত্ব পালন করছেন। তিনি ২০২৩ সালে পত্রিকাটির দেশসেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এর আগে দুইবার ২০০৬ ও ২০১৮ সালে সেরা প্রতিনিধি নির্বাচিত হন। এছাড়া পত্রিকাটির ২৫ বছরের সেরা অর্জনের তালিকায় প্রথম হয়েছে কালীগঞ্জের বেজপাড়ার প্রথম আলো সড়ক। সম্প্রতি ঢাকার একটি পাঁচতারা হোটেলে তাকে সম্মান জানানো হয়। তার এ অর্জনে ঝিনাইদহ জেলাবাসি গর্বিত। তার অর্জন বর্তমান প্রজন্মের সাংবাদিকদের কাছে আদর্শ করনীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সাংবাদিক আজাদ রহমান তার বক্তব্যে নিজের কর্মজীবনের উল্লেখযোগ্য নানা ঘটনা তুলে ধরেন। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার এই অর্জনে ঝিনাইদহের সকল সাংবাদিকের অবদান রয়েছে। তার এই অর্জন তিনি ঝিনাইদহের সাংবাদিকদের প্রতি উৎসর্গ করেন।

 

অনুষ্ঠান শেষে সাংবাদিক আজাদ রহমানকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। পরে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি তার নিজের লেখা তিনটি বই, দেরাজবন্দী গল্প, বাবাদের পিপিই লাগে না এবং যা দেখি যা শুনি শুভেচ্ছা হিসেবে আজাদ রহমানের হাতে তুলে দেন।

অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক ইনকিলাব পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান সোহাগ।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই নভেম্বর, ২০২৬
  • ২৫শে কার্তিক, ১৪৩৩
  • ২৮শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page