November 9, 2026, 2:36 am
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত মাগুরায় জাতীয় সমবায় দিবস ও পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত যশোর ডিসি কার্যালয়ের সামনে বিয়ের সাজে ১৬ বছরের কিশোরী ; ২ জন আটক যশোরের শার্শায় এ্যালকোহল পানে যুবকের মৃত্যু এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে : আইনমন্ত্রী ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার : খাদ্যমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব চট্টগ্রামে রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ; মহাসড়ক অবরোধ জয়পুরহাটের ডিসিকে অপসারণে জেলা ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে

মোঃ ফাহিমুল ইসলাম ঃ আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আমাদের মাতৃভুমি বাংলাদেশের বিজয় অর্জিত হয়েছিল।

দেশের অন্যান্য স্থানের ন্যায় ঝিনাইদহের মহেশপুরে যথাযোগ্য মর্যাদার সাথে মহান বিজয় দিবস পালিত হচ্ছে।

প্রত্যুষে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

 

মহেশপুর উপজেলা পরিষদ কর্তৃক গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে, সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী-আধা সরকারী, আধা- সরকারী স্বায়ত্বশায়িত প্রতিষ্ঠান ও বে-সরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় মহেশপুরের স্বাধীনতা স্তম্ভে পুষ্পমাল্য অর্পন, ফাতেহা পাঠ ও মোনাজাত।

সকাল সাড়ে ৮টায় মহেশপুর হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য এবং প্যারেড  পরিদর্শন।

সকাল ৯টায় পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউট, গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ।

সকাল সাড়ে ৯টায় স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের ডিসপ্লে।

 

সকাল ১০টায় মহেশপুর হাইস্কুল মাঠে স্কুল, কলেজ  ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের এবং অতিথিদের ক্রীড়া প্রতিযোগীতা।

বেলা ১১টায় মহেশপুর শহীদ মিনার চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান এবং ‘জাতির পিতার স্বপ্সের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা।

দুপুরে হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন।

যোহরের নামাজের পর ও সুবিধামতো সময়ে সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির জন্য আলোচনা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত-যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও জাতির সুখ শান্তি. সমৃদ্ধি ও  অগ্রগতি কামনা করে সকল মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।

বিকাল সাড়ে ৩টায় প্রীতি ফুটবল প্রতিযোগতিা (উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ)।

 

সন্ধ্যা ৬টায় গুরুত্বপূর্ণ সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাষিত এবং বেসরকারী ভবন ও স্থাপনায় আলোকসজ্জা।

সন্ধ্যা সাড়ে ৬টায় মহেশপুর  হাইস্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান।

মহেশপুরে বিজয় দিবসের প্রত্যেকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান। সভাপতিত্ব করেন নবাগত মহেশপুরের উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাস।

মহেশপুরে যথাযোগ্য মর্যাদার সাথে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে গত ২১ নভেম্বর মহেশপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভায় ১৮০ সদস্য বিশিষ্ট একটি মূল কমিটি ও ১৪টি উপ-কমিটি গঠন করা হয়।

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই নভেম্বর, ২০২৬
  • ২৫শে কার্তিক, ১৪৩৩
  • ২৮শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page