August 28, 2026, 8:46 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার যশোরে মাকে হত্যার দায়ে ১৭ ঘণ্টা পর স্কুল শিক্ষক ছেলে মামুন আটক কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক বুলুর জানাযা নামাজে হাজারো মানুষের ঢল

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু ১৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেছেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭০) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন বোন ও এক ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ ১৭ ডিসেম্বর রোববার বেলা ১১টায় মহেশপুর কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে শেখ এমদাদুল হক বুলুর নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে পৌর কবরস্থানে দাফন করা হয়।
জানাযা নামাজে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল, সাবেক এমপি নবী নেওয়াজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী সালাহ উদ্দীন মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, জেলা বিএনপির নেতা শেখ শাহাজামান মোহন, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এ্যাডঃ আমিরুল ইসলাম খান চুন্নু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোক্তার হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহেদ মেহেবুব রনজু, সাধারণ সম্পাদক আশাবুল আরাফ শিমুল, উপজেলা যুবলীগের সভাপতি কাজী আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক এম এ আসাদসহ বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা।

আজকের বাংলা তারিখ



Our Like Page