July 31, 2026, 8:31 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

বিএনপি অসহযোগ আন্দোলনের মানে বোঝে না : শিক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি অসহযোগ আন্দোলনের মানে বোঝে না। আর জনগণকে ছাড়া অসহযোগ আন্দোলন করাও যায় না। অসহযোগ আন্দোলন তখন হয় যখন একটি দমন পীড়নশীল রাষ্ট্রের কাছে একটি জনগোষ্ঠী স্বাধীনতা চায়। যেমন আমরা ৭১ সালে পাকিস্তানিদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন করেছি এবং সেটা সফল হয়েছিল। এছাড়াও ব্রিটিশ বিরোধী আন্দোলনে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন করেছিলেন। সেগুলো সফল অসহযোগ আন্দোলন।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে নিবাচনী প্রচারণায় উঠান বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, তারা কার বিরুদ্ধে কাকে নিয়ে অসহযোগ আন্দোলন করছেন। হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ঘোষণা দিয়ে দুইজন পাঁচজন নিয়ে রাস্তায় দৌড়াদৌড়ি করা, একটি নাশকতা করা। অসহযোগ মানে তো এই নাশকতা নয়। অসহযোগ মানে কি ট্রেনের মধ্যে আগুন দিয়ে শিশু ও নারী হত্যা করা। যারা এই নাশকতা করে বা সহিংসতা করে, যারা যুদ্ধাপরাধীদের দোসর তারা অসহযোগ আন্দোলনের মানেই বোঝে না। অসহযোগ আন্দোলন করার তাদের কোনো সুযোগ নেই। কারণ জনগণ তাদের সঙ্গে নেই জনগণকে ছাড়া অসহযোগ আন্দোলন করা যায় না।

তিনি আরও বলেন, তারা ইতিহাস বিকৃতকারী। তাই বিএনপি অসহযোগ আন্দোলনের মানেই বোঝে না।

এদিন সকাল থেকেই শিক্ষামন্ত্রী শাহমাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন বাড়িতে উঠান বৈঠক ও গণসংযোগ করে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page