June 9, 2026, 10:16 pm
শিরোনামঃ
বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংক ইসলাম নয়; মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা : অর্থমন্ত্রী দেশে বৈধ মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ : সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন নীতিমালায় যুক্ত হলো সর্বজনীন পেনশন স্কিমে মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে হত্যা পাকিস্তান নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১১ জন নিহত ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা দিল নেপাল প্রথমবারের মতো ১২ টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করলো ভারত
এইমাত্রপাওয়াঃ

ফেনীর ২৮ কিলোমিটার রেলপথে নাশকতা ঠেকাতে ১৩০ আনসার মোতায়েন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফেনীতে ২৮ কিলোমিটার রেলপথে ১৩০ আনসার ভিডিপির সদস্য মোতায়েন করা হয়েছে। রেলপথ নিরাপদ রাখতেই এ সদস্যদের নিযুক্ত করা হয়।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে জেলা আনসার কমান্ড্যন্ট ও পরিচালক জানে আলম সুফিয়ান হাজারী রেলষ্টেশন পরির্দশনকালে এ তথ্য নিশ্চিত করেন। এসময় ফেনী সদর উপজেলা আনসার কর্মকর্তা রেজাউল হক ও ছাগলনাইয়া উপজেলার রিক্তা রানী উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্যদের পাশাপাশি ফেনীর রেলপথ সংলগ্ন এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। এছাড়া রেল পুলিশের কয়েকটি টিম ফেনীর ২৮ কিলোমিটার রেলপথ ও রেল ষ্টেশনে সর্তক পাহারায় রয়েছে। এর মধ্যে ফেনী ষ্টেশন, শর্শদী, ধুমঘাট, ফাজিলপুর, কালিদহ সহ রেললাইনের চারটি, ছাগলনাইয়া উপজেলায় ১১টি, ফেনীর অংশে স্থানে স্থানে ব্যাটেলিয়ান ও আনসার ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করছেন।

জানে আলম সুফিয়ান জানান, বিএনপির লাগাতার চলমান আন্দোলনের শুরু থেকে ফেনীর রেলপথের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একাধিক গ্রুপে বিভক্ত করে ব্যাটেলিয়ন ও সাধারণ আনসার ভিডিপির সদস্যদের পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে। এরা বিভিন্ন শিফটের মাধ্যমে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি আরও জানান, প্রতিদিন রেলপথে দায়িত্বরত আনসার সদস্যদের মনিটরিং করা হচ্ছে। ২৮ কিলোমিটার পথে কয়েকটি ব্রিজ আছে এগুলোকেও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না আসা পর্যন্ত এভাবে সর্তক পাহারা চলবে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page