September 30, 2026, 8:32 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে শামীম ওসমানের আসনে সুপ্রিম পার্টির প্রার্থীর উপর হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী সেলিম আহমেদের প্রচারণায় হামলার ঘটনায় প্রার্থী নিজেসহ ৬ জন আহত হয়েছেন৷ শুক্রবার রাতে ফতুল্লার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ৷

হামলার শিকার সেলিম আহমেদ লিবারেল ইসলামিক জোটের শরিক বাংলাদেশ জনদলের (বিজেডি) মহাসচিব৷ তিনি জোটের শরিক দল সুপ্রিম পার্টির দলীয় প্রতীক ‘একতারা’ নিয়ে নির্বাচনে অংশ লড়ছেন৷

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী তিনবারের সংসদ সদস্য একেএম শামীম ওসমান৷

একতারার প্রার্থী সেলিম বলেন, শুক্রবার সন্ধ্যায় ফতুল্লার কাঠেরপুল এলাকায় নেতাকর্মীকে নিয়ে ভোট চেয়ে লিফলেট বিতরণের সময় এ হামলার ঘটনা ঘটে। এতে তিনিসহ তার আরও পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন৷

‘স্থানীয় আবজাল মিয়া ও তার ছেলে ইমরানসহ অন্তত ২০-২৫ জনের একটি দল হামলায় অংশ নেয়৷ তারা প্রথমে আমাদের লিফলেট বিতরণে বাধা দেয়৷ প্রতিবাদ করলে তারা আমাদের নেতা-কর্মীকে মারধর করে, আমি বাধা দিলে আমাকেও মারধর করে৷’

সেলিম বলেন, ‘হামলাকারী ইমরানসহ অন্যরা স্থানীয় যুবলীগের কর্মী বলে পরিচিত বলে এলাকাবাসী জানিয়েছেন৷ আমি পুলিশকে জানিয়েছি, এ হামলার বিচার দাবি করি৷’

যদিও যোগাযোগ করা হলে ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফায়জুল ইসলাম বলেন, তিনি এমন কোন হামলার খবর পাননি৷ এ ঘটনায় কারা জড়িত আছেন সে বিষয়ে তিনি নিশ্চিত না৷

যোগাযোগ করা হলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়৷ হামলাকারীরা কোন দলের কর্মী কিনা সে ব্যাপারে নিশ্চিত নই৷ তবে যে দলেরই হোক না কেন হামলাকারীদের আইনের আওতায় আনা হবে৷’

ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ প্রার্ীসহ আটজন প্রার্থী রয়েছেন৷ এ আসনে জাতীয় পার্টির প্রার্থী শেষদিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন৷ শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় আসনটিতে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের পথ অনেকটা সহজ৷

আজকের বাংলা তারিখ



Our Like Page