September 18, 2026, 4:11 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় জনতার ঢল

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর হাইস্কুল মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ ডিসেম্বর সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

 

প্রধান অতিথি সাইদুল করিম মিন্টু বলেন ঝিনাইদহ – ৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দেশরত্ন শেখ হাসিনার দেওয়া প্রতীক নৌকা, স্বাধীনতার প্রতীক নৌকা, উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করতে হবে।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের নৌকার প্রার্থী সালাউদ্দীন মিয়াজী, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুননেছা মিকি, মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, জেলা আওয়ামী লীগের তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান টিপু, এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক শরীফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কাজী আতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা নিখিল কুমার গাঙ্গুলী ও  বাবু শেখ

নির্বাচনী সভায় বক্তারা আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ- ৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দীন মিয়াজীকে বিজয়ী করতে  ভোটারদের কাছে যেয়ে নৌকা প্রতীকে ভোট চেয়ে ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক দলীয় নেতা-কর্মীর প্রতি আহ্বান জানানো হয়।

নির্বাচনী জনসভায় মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

নির্বাচনী জনসভায় মহেশপুর হাইস্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page