October 29, 2026, 10:17 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

জাপানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। আজ সোমবার (১ জানুয়ারি) মধ্য জাপানে আঘাত হানে ভূমিকম্পটি। এর পর পরই দেশটিতে সুনামির সতর্কতা জারি করে জাপান সরকার। মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) এর বরাত দিয়ে সংবাদমাধ্যম এএফপি এ তথ্য জানায়।

জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় আজ বিকেল ৪টা ১০ মিনিটে (গ্রিনিচ মান অনুযায়ী সময় ০৭১০) ভূমিকম্পটি অনুভূত হয় যার উৎপত্তিস্থল হচ্ছে ইশিকাওয়ার নোটো এলাকা।

ইউএসজিএস ও জাপানের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পের পর মধ্য জাপানের উত্তর উপকূলের ৩০০ কিলোমিটারজুড়ে সুনামি হতে পারে।

এদিকে জাপানের আবহাওয়া সংস্থা বলছে, ঢেউয়ের উচ্চতা পাঁচ মিটারেরও বেশি হতে পারে। ফলে নাগরিকদের যথাসম্ভব দ্রুত উঁচু স্থানে আশ্রয় নিতে বলা হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page