July 31, 2026, 8:31 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

বরিশালে বিএনপির কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ; আটক ৮

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালে পুলিশের লাঠিচার্জে বিএনপির কর্মসূচি পণ্ড হয়ে গেছে। এসময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানসহ ৮ জনকে আটক করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ টহল দিচ্ছে এর পাশাপাশি চলছে তল্লাশি।

ঘটনার সময় নগরীর সদর রোড ও এর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দক্ষিণ জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুদবার সকালে লিফলেট বিতরণ শুরু করে। তারা দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করতে গেলে পুলিশ তাতে বাঁধা দেয়। এতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

এসময় ধাওয়া করে পুলিশ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, আমিনুর রহমান টুটু, রিয়াজ হোসেন, সুজন আকন, সাইফুল ইসলাম, আল আমিন, হৃয়দ হোসেন তামিমকে আটক করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার দক্ষিণ আলী আশরাফ ভূঞা বলেন, পূর্ব কোনো ঘোষণা ছাড়াই সড়ক আটকে দিয়ে কর্মসূচি শুরু করে বিএনপি। তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বলা হলে তারা পুলিশের কাজে বাঁধা দেয়। এসময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানসহ ৮ জনকে আটক করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page