October 20, 2026, 11:03 am
শিরোনামঃ
যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন করা কঠিন : ইসি নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত চুয়াডাঙ্গায় নিখোঁজের পাঁচদিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ইতালিতেও বিক্ষোভ ; আহত ১৪১ পুলিশ ও ১৯৭ জন আটক ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাল বিশ্ব অর্থনৈতিক ফোরাম ; বার্ষিক সভায় যোগদানের আমন্ত্রণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতীয় নির্বাচনে তাঁর দলের নিরঙ্কুশ জয়ের জন্য অভিনন্দন  জানিয়েছে এবং তাঁর সরকারের সাথে অব্যাহতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
ডব্লিউইএফ প্রধানমন্ত্রীকে ১৫-১৯ জানুয়ারি সুইজারল্যান্ডের ডাভোস-ক্লিস্টার্সে অনুষ্ঠেয় ৫৪তম বার্ষিক সভায় যোগদানের আমন্ত্রণ জানিয়েছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় ডব্লিউইএফ-এর নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক ক্লাউস শোয়াব বলেন, ‘দ্বাদশ জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয়ে আপনার দলকে নেতৃত্ব দেওয়ার জন্য অনুগ্রহ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে আমার অভিনন্দন গ্রহণ করুন। আমি নতুন মেয়াদে আপনার এবং আপনার সহকর্মীদের সাফল্য কামনা করি।’
তিনি বলেন, প্রবৃদ্ধির সম্ভাবনার পূর্ণ লক্ষ্য অর্জনে সহায়তা করতে শেখ হাসিনা ও তার সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম মুখিয়ে আছে।
‘আস্থার পুনঃনির্মান’ প্রতিপাদ্যের অধীনে ৫৪তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে শোয়াব বলেন, ‘আমি আপনাকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৫৪তম বার্ষিক সভায় আমন্ত্রণ জানানোর সুযোগ নিতে চাই, যা সুইজারল্যান্ডের দাভোস-ক্লিস্টারে ১৫ থেকে ১৯ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘আমি সত্যিই এই প্রচেষ্টায় আপনাকে জড়িত করার জন্য উন্মুখ হয়ে  আছি এবং আশা করি আপনাকে দাভোসে স্বাগত জানাতে পারবো।’
যথারীতি, ১শ’টিরও বেশি সরকার প্রধান, সকল আন্তর্জাতিক সংস্থা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ১ হাজারটি বৈশ্বিক সংস্থা, প্রাসঙ্গিক নাগরিক সমাজ এবং একাডেমিক প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্বব্যাপী মিডিয়া সর্বোচ্চ মাত্রায় এই বার্ষিক সম্মেলনে যোগ দিবে।
শেখ হাসিনার নতুন নেতৃত্বের ভূমিকায় তাঁর সাফল্য কামনা করে তিনি বলেন, বাংলাদেশ তার অর্থনৈতিক সম্ভাবনাকে পুরোপুরি উপলব্ধি করতে সক্ষম হবে এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হবে।
শোয়াব বলেন, ‘আপনার নেতৃত্বে এগিয়ে নেওয়া সাহসী সংস্কারগুলো বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থান বাড়াতে সাহায্য করেছে।’

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page