July 30, 2026, 1:20 pm
শিরোনামঃ
ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে আগুনে পুড়ে ছাই ৭ ব্যবসা প্রতিষ্ঠান
এইমাত্রপাওয়াঃ

গণহত্যা চালিয়ে গাজায় কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরাইল’ : হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গোটা ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসান না হলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরবে না বলে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির পলিটব্যুরো সদস্য ওসামা হামদান গতরাতে লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে এ সতর্কবাণী উচ্চারণ করেন।

তিনি উপনিবেশবাদী মানসিকতা পরিহার করে অন্য দেশের সার্বেভৌমত্ব ও মুসলিম স্বার্থের প্রতি সম্মান জানানোর জন্য আমেরিকা ও ব্রিটেনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ওয়াশিংটন ও লন্ডনের আগ্রাসী নীতির কারণে বিশ্বের সব দেশ ত্যক্ত-বিরক্ত হয়ে পড়েছে। এ কারণে গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশ কঠোর অবস্থান নিয়েছে।

হামাসের এই সিনিয়র কর্মকর্তা বলেন, বাপক গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালানো সত্ত্বেও ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় তার কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। গাজা থেকে ইসরাইলি বন্দিদের উদ্ধার করতে হলে যুদ্ধ বন্ধ করতে হবে বলেও তিনি পুনরায় উল্লেখ করেন।

ওসামা হামদান বলেন, নাৎসীবাদী ইসরাইল ফিলিস্তিনি জনগণের দৃঢ় মনোবল ও ঐক্যে ফাটল ধরাতে পারেনি। তিনি বলেন, গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল একটি কৌশলগত পরাজয়ের সম্মুখীন হয়েছে। গাজার ওপর যত বেশি আগ্রাসন চলবে ততবেশি এটির পরাজয় ঘটতে থাকবে। ফিলিস্তিনি জনগণ এখন পর্যন্ত ইসরাইলের সকল ষড়যন্ত্র নস্যাত করেছে- জানিয়ে হামাসের এই নেতা বলেন, আমরা তাদের সব চক্রান্ত নস্যাৎ করব এবং আল-আকসা তুফান অভিযান সফল হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page