July 26, 2026, 3:57 pm
শিরোনামঃ
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন এমন তথ্য নেই : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতি ; স্পিকারের সঙ্গে ইসির বৈঠকের উদ্যোগ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন চেষ্টার ১৪ ঘণ্টা পর ৬ জনকে ফেরত নিল বিএসএফ চট্টগ্রামে নালা থেকে ১,৩২০টি গুলি উদ্ধার ব্রিটেনের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছুপা হব না : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে বৈধ লক্ষ্যবস্তু : আইআরজিসি যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে : ইরানের সেনাবাহিনী মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ফিল্ম স্টাইলে টিপির বিলে ব্যারেলের পানি ঢেলে বিল দখলের চেষ্টা !

প্রতীকি ছবি

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের টিপির বিলটি নস্তী গ্রামের ফজলুর রহমানসহ কয়েক জন লিজ নিয়ে র্দীঘ দিন ধরে মাছ চাষ করে আসছিলো। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিপক্ষরা গতকাল রোববার দুপুরে টিপির বিলটি ফিল্ম স্টাইলে দখল করতে যায়। এসময় তারা কয়েকটি ব্যারেলে পানি ভরে নিয়ে বিলে ঢেলে দেয়।

খবর পেয়ে থানা পুলিশ বিলে গেলে দখল করতে আসা নজরুল ইসলাম মাষ্টার, মশিয়ার রহমান, তোফাজ্জেল হোসেন, মিজানুর রহমান, ইয়ার আলী, স্বপন মিয়া, মিলন, আনিচুর রহমান আনিচ, রওশন আলীসহ কয়েকজন দৌড়ে পালিয়ে যায়।

বিল থেকে পালিয়ে আসা ব্যাক্তিরা বিলের পাটনার আতিয়ার রহমান ও বাবু, বিলের পাহারাদার নজরুল ইসলামকে রামদা ও হাসুয়া দিয়ে হত্যার হুমকি দেয়।

ফজলুর রহমান জানান, আমরা বিলের মালিক আলম শেখের পরিবারের কাছ থেকে লিজ নিয়ে র্দীঘদিন ধরে মাছ চাষ করে আসছি। কিন্তু তারা রাজনৈতিক প্রতিহিংসার কারনে আমাদের লিজ নেওয়া বিলটি দখল করতে যায়। তিনি আরো জানান, আমাদের লিজের মেয়াদ এখনও ৬ বছর রয়েছে। বিলটিতে প্রায় কোট টাকার মাছও রয়েছে।

মহেশপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page