August 5, 2026, 11:50 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

ইজতেমা ড্রোন-সিসিটিভি’র নজরদারিতে থাকবে : স্বরাষ্টমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্ব ইজতেমায় নিরাপত্তায় ড্রোন, সিসিটিভি ক্যামেরা, পোশাক এবং সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর নজরদারি থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বিশ্ব ইজতেমার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে পর্যালোচনা নিয়ে সোমবার বিকালে গাজীপুরের টঙ্গীর বাটাগেট এলাকায় সভায় সভাপতির বক্তব্যে শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গতবারের ন্যায় এবারও ইজতেমা ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইজতেমায় কোন ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য বোম্ব ডিসপোজাল ইউনিট, ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্সসহ অন্যান্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সুন্দর একটি পরিবেশে যৌথভাবে এই আয়োজন হোক সে প্রত্যাশা ব্যক্ত করেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

নিজেদের মধ্যে সৌহার্দ্য পরিবেশ তৈরির অনুরোধ করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

সভায় গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ইজতেমা নিয়ে প্রশাসনের গৃহীত ব্যবস্থা বাস্তবায়ন নিয়ে সার্বিক চিত্র উপস্থাপন করেন।

এসময় আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, ধর্ম মন্ত্রী ফরিদুল হক খান, গাজীপুর ২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, দুই পর্বের শীর্ষ মুরুব্বিরা।

টঙ্গীর তুরাগ পাড়ে প্রথম দফায় ২ থেকে ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় দফায় ৯ থেকে ১১ ফেব্রুয়ারি এবার বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page