October 4, 2026, 8:47 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে হত্যা ও মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জয়পুরহাটে হত্যা মামলায় ৪ জন ও মাদক মামলায় একজনসহ মোট ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন পৃথক পৃথক এ রায় ঘোষণা করেন ।
জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, হত্যা মামলায় সাজা প্রাপ্তরা হচ্ছেন পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের সোহাগ (৩৫), রায়হান (৩৮), আমিনুল ইসলাম (৩৭) ও হারুনুর রশিদ (৩৬)। প্রত্যেকের ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।
একই আদালত মাদক সংক্রান্ত এক মামলার রায়ে সুজন সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। এ মামলায় অভিযোগ প্রমানিত না হওয়ায় রিতা বেগমকে খালাস দেওয়া হয়েছে।
উভয় মামলায় সরকারি পক্ষের আইনজীবী ছিলেন পিপি এ্যাড. নৃপেন্দ্র নাথ মন্ডল ও এপিপি এ্যাড. উদয় সিং।  আসামী পক্ষের হয়ে মামলা পরিচালনা করেন এ্যাড. শাহনুর রহমান শাহীন, রবিউল আলম ফিরোজ, মুনসুর রহমান মন্ডল ও এম রায়হান নবী।



Our Like Page