October 6, 2026, 1:29 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের দোবিলার সরকারী জমি দখল করে শতাধিক পুকুর খনন ; চলছে মাটি ও বালি লুট

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিযনের দোবিলার সরকারী জমি দখল করে এযাবৎ শতাধিক পুকুর খনন করা হয়েছে।
জানা যায়, উল্লেখিত দোবিলা বিলটি মহেশপুর উপজেলার অন্তর্গত হলেও পার্শ্ববর্তী চৌগাছা উপজেলার হোগলডাঙ্গা, মাঙ্গিরপাড়া, ও খানপুর গ্রামের লোকজন বিভিন্ন সময়ে বিলের জমি দখল করে শতাদিক পুকুর খনন করেে ফ্রি স্টাইলে মাছ চাস করছে। দখলদার শ্রেণীটি মাছ চাষ করেই ক্ষ্যান্ত হচ্ছে না। তারা পুকুর আরও গভীর করতে শত শত ট্রাক মাটি ও বালি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।


উল্লেখিত হোগলডাঙ্গা গ্রামের সাবেক মেম্বার আলী আহাম্মদ তার দখল করা বিলের জমিতে খনন করা পুকুর মাঙ্গিরপাড়ার মিন্টুর কাছে লীজের নাটক সাজিয়ে গত ২৪ জানুয়ারী প্রায় ১ শত ট্রাক বালি বিকি করেছে।
এ বিষয়ে সীমান্তবাণীর সম্পাদক উল্লেখিত সাবেক মেম্বার আলী আহাম্মদের কাছে জিজ্ঞাসা করা হলে তিনি যা বলেছেন তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে বালি উত্তোলন ও বিক্রিতে আলী আহাম্মদ ও মিন্টু সরাসরি জড়িত। বালি ও মাটি খেকো উল্লেখিত ব্যাক্তিদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় সে জন্য আলী আহাম্মদের সাথে কথোপকথনের রেকডিং স্থানীয় প্রশাসনকে প্রদান করা হয়েছে।
উল্লেখিত দোবিলার খাষ খতিয়ানের জমি উদ্ধার করে পুকুরগুলো ভেঙ্গে গুড়িয়ে দিতে ঝিনাইদহ জেলা প্রশাসক মহোদয়ের কঠোর হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।

 



Our Like Page