April 12, 2026, 4:22 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

জাতীয় শিশু পুরস্কার পেলো ঝিনাইদহের মহেশপুরের মেয়ে সাহারা ময়ূরাক্ষী

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরের মেয়ে সাহারা ময়ূরাক্ষী জাতীয় শিশু পুরস্কার অর্জন করেছে। জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় ২য় স্থান অধিকার করায় সাহারা ময়ূরাক্ষীকেে এ পুরস্কার দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার (৮ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যায় মহামান্য রাষ্ট্রপতি  মোহাম্মদ সাহাবুদ্দিন তার হাতে এ পুরস্কার তুলে দেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকি ইনামসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
সাহারা ময়ূরাক্ষী ২০২৩ সালে মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। বর্তমানে সে রাজধানীর হলিক্রস স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবা মো. রশিদুন্নবী এবং মা শাহানাজ পারভিন। বাবা কলেজ শিক্ষক ও মা স্কুল শিক্ষক।
এর আগে সাহারা ফিজিক্স অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে ২য় এবং বিজ্ঞান প্রজেক্ট ও কুইজ প্রতিযোগীতায় জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করে। এছাড়া আবৃত্তি, চিত্রাঙ্কন, ধারাবাহিক গল্প বলা, পস্থিত বক্তৃতা, সৃজনশীল মেধা অন্বেষণ, জারি গান, উপস্থিত অভিনয় সৃজনশীল নৃত্য, লোকো নৃত্য, রবীন্দ্র সংগীত, একক বিতর্ক, দলীয় বিতর্ক এবং গণিত অলিম্পিয়াডে উপজেলা জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের করে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page