October 6, 2026, 10:27 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

বরিশালে পুকুরে মিললো ৪টি ইলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালের বাবুগঞ্জে একটি পুকুর সেচ করে ছোট-বড় সাইজের ৪টি ইলিশ মাছ পাওয়া গেছে। সন্ধ্যা নদী থেকে ২ কিলোমিটার দূরে একটি পুকুরে ইলিশ ধরা পড়ার খবরে হইচই পড়ে যায়। প্রতিটি ইলিশের গড় ওজন প্রায় ৩০০ থেকে ৪০০ গ্রাম হবে বলে জানান পুকুরের মালিক ফিরোজ সরদার।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মো. ফিরোজ সরদারের বাড়ির পুকুর সেচ করে ৪টি ইলিশ মাছ পাওয়া গেছে। ইলিশ মাছ পাওয়ার বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে এলাকার উৎসুক জনতা সেই মাছ দেখার জন্য মো. ফিরোজ সরদারের বাড়িতে হাজির হন।

স্থানীয় সেচ মালিক মামুন খান বলেন, ওই এলাকার মো. ফিরোজ সরদারের বাড়ির পুকুরে সেচ করার পরে মাছ ধরার সময় পরিবারের সদস্যরা ওই ইলিশ মাছ দেখতে পায়। আমরা জানতাম নদী বা সাগর ছাড়া ইলিশ মাছ পাওয়া যায় না। কিন্তু নিজের চোখে পুকুরে ইলিশ মাছ দেখলাম। পুকুরের তাজা ইলিশ পাওয়া গেছে শুনে অনেকে ভিড় করছে তার বাড়িতে।

প্রত্যক্ষদর্শী রাসেল সরদার বলেন, পুকুরের ইলিশ দেখতে বিকেলে ওই বাড়িতে গিয়েছিলাম। পুকুরের মালিক মো. ফিরোজ সরদার বলেন, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে আমাদের বাড়ির পুকুরে সেচ করে মাছ ধরতে নামলে অন্যান্য মাছের সাথে ছোট বড় ৪টি ইলিশ পেয়েছি। পুকুরের ইলিশ মাছ পাওয়ায় আমরা আনন্দ পেলেও বিষয়টি অবাক করার মতো। এই মাছ কোথা থেকে আসছে বা কীভাবে আসছে তা তিনি জানেন না। নদীর সাথে পুকুরের কোনো সংযোগ নাই।

বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, পুকুরে ইলিশ হয় বিষয়টি এমন নয়। জোয়ারের পানি পুকুরে প্রবেশ করলে তখন নোনা পানির সাথে ইলিশও প্রবেশ করতে পারে। এ কারনেই হয়তোবা ইলিশগুলো পুকুরে আটকা পড়ে।



Our Like Page