October 6, 2026, 10:28 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইল জেলার গোপালপুরে আজ বাস চাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন। সকাল ৮টার দিকে উপজেলার ঝাওয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও ছেলে শাকিব মিয়া (১৯)।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল ইসলাম তৈয়ব জানান, শনিবার সকালে শাকিব মিয়া তার মাকে নিয়ে মোটরসাইকেল যোগে গোপালপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। এ সময় তারা ঝাওয়াইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সাথে মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। এ সময় বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।



Our Like Page