October 6, 2026, 9:41 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

ফৌজদারহাট বন পরীক্ষণ ফাঁড়ির অভিযান ; ১৭০ ঘনফুট চোরাই কাঠ জব্দ ও কাভার্ডভ্যান আটক

বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম উত্তর বনবিভাগের ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা এক বিশেষ অভিযান চালিয়ে সেগুন সহ ১৭০ ঘনফুট বিবিধ চোরাই কাঠ জব্দ করেছে। এসময় অবৈধ কাঠ পরিবহনের দায়ে একটি কাভার্ডভ্যান ও আটক করা হয়েছে।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ৯ টার দিকে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মঞ্জুরুল আলম চৌধুরীর নেতৃত্বে বন কর্মীরা চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কদমরসুল এলাকায় এ অভিযান চালায়।
ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মঞ্জুরুল আলম চৌধুরী জানান সড়ক পথে কাভার্ডভ্যানে চোরাই কাঠ পাচারের খবর পেয়ে বিভাগীয় বনকর্মকর্তা এস এম কায়সারের নির্দেশে মহাসড়কের সীতাকুন্ড উপজেলার কদমরসুল এলাকায় একটি কাভার্ডভ্যানে অভিযান চালানো হয়। এ সময় কাভার্ডভ্যানে বোঝাই করা অবৈধ ভাবে পরিবাহিত আনু:১৭০ ঘনফুট গর্জন,চাপালিশ,সেগুনসহ বিবিধ গোলকাঠ ও রদ্দা জব্দ করা হয় এবং কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।
স্টেশন কর্মকর্তা আরও জানান আটককৃত মালামাল ও গাড়ী ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনে মজুদ রয়েছে।
এ ব্যাপারে বন আইনে মামলা দায়েরের কাজ চলমান রয়েছে।।



Our Like Page