November 20, 2026, 10:43 am
শিরোনামঃ
গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

মাগুরার শেখপাড়া গ্রামে দিনে দুপুরে লুটপাটের অভিযোগ

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের শেখপাড়া গ্রামে আলীম মোল্লার বাড়িতে দিনে দুপুরে ভাঙ্চুর ও লুটপাটের অভিযোগ জানিয়েছেন শেখপাড়া গ্রামের আলীম মোল্লা ও তার স্ত্রী মোছাঃ নার্গিস।

নার্গিস জানান, পূর্ব বিরোধের জের ধরে মাগুরা আদালতের মামলাকে কেন্দ্র করে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে বাড়িতে প্রবেশ করে শামীম বিশ্বাসের পুত্র আবজাল বিশ্বাস ও সুরমান বিশ্বাস, মোঃ এলাহীর পুত্র মোঃ আশরাফুল ও দিপু, আবজাল বিশ্বাসের পুত্র মোঃ মমিন বিশ্বাস, মোঃ শামীমের পুত্র মোঃ তামিম, আবুল বিশ্বাসের পুত্র একব্বর বিশ্বাস, সুরমানের পুত্র রোহান, মোঃ কবিরের স্ত্রী জেসমিন, শামীমের স্ত্রী জলি, এলাহির স্ত্রী কতরী সহ ১৮-২০ জনের বেশি লোকজন। তারা বাড়িতে প্রবেশ করে শাশুড়ী মোমেনা ও শশুর মাজেদ মোল্লাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা দুজনে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে শশুর-শাশুড়িকে মারধর করে এবং সকলে মিলিয়া ঘর ও ঘরে থাকা বিভিন্ন প্রকার মালামাল কোপাইয়া কাটিয়া ও ডাকাতি কায়দায় আলমারিতে থাকা স্বর্ণালংকারের কৌটা ও আলমারীর ডয়ার থেকে নগদ ১ লাখ ৩ হাজার টাকা নিয়ে চলে যায়।

ঘটনার এব্যাপারে আবুল হোসনের পুত্র জানান, এসব মিথ্যা ও বানোয়াট কথা আলীম মোল্লারা নিজেরাই ঘর কুপিয়ে আমাদের দোষ দিচ্ছে। তার ছেলে ৩য় শ্রেণিতে পড়ে সে খুব দুরন্তপনা এখনই গাঁজা-ফেনসিডিল সেবন ও মাঝে মধ্যে ডাকাতি করতে কাটাখাল ব্রিজে কাটের লাঠি নিয়ে কিছু ছোট ছেলেদের সাথে থাকে। গত ৩ মাস পূর্বে খুটিনাটি ঝগড়া দ্বন্দ্ব নিয়ে গ্রামে শালিস হয় এরপর এটা নিয়ে মাগুরা জজ কোর্টে মামলা হয়ে ছিলো। রবিবার দুপুর ১.৩০ টার সময় এলাহী বিশ্বাসের পুত্র মোঃ আশরাফুলকে ভায়নামোড় এলাকা হতে পারলা গ্রামের জসিম ৪-৫ জন মাস্তান দিয়ে তাকে বেদম প্রহার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে নার্গিস, আলীম, সেলিম ও তাহাজ্জদ মিলে ঘরবাড়ি কুপিয়ে আমাদের দোষ দিচ্ছে আমি নিজে চোখে ঘটনা দেখেছি। এলাহির স্ত্রী কতুরীকে কোন কথা বলতে নিষেধ করেন এক মাতব্বর।

গোলাম রসুলের স্ত্রী গোলাপি জানান, ১৫-২০ জন লোকজন এসে ঘরের জানালা ভেঙ্গে প্রবেশ এবং চারপাশে থেকে রামদা ও লাঠি নিয়ে ডাকাতি কায়দায় লুটপাট ও ভাঙচুর করেছে।
ঘটনার সংবাদ পেয়ে মঘী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মেম্বার মোঃ বাচ্চু মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে মাগুরা সদর থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page