October 6, 2026, 9:42 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ ২জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে ডুয়েট শিক্ষকসহ এক পাঠাও চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী বিআরটি প্রজেক্টের ফ্লাইওভারের ওপর এ ঘটনা ঘটে।

নিহত পাঠাও চালক মো. দিদার নারায়ণগঞ্জের আড়াইহাজার বড়বিনায়ের চর গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে ও ডুয়েট শিক্ষক রামকৃষ্ণ সাহা রাজধানীর মোহাম্মদপুর চাঁদ হাউজিং সোসাইটির রবীন্দ্রনাথ সাহার ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে পাঠাও মোট্যরসাইকেলগে গাজীপুরগামী ডুয়েট শিক্ষক টঙ্গীর চেরাগ আলী অতিক্রম করলে দ্রুত ঢাকাগামী প্রভাতীবনশ্রীর বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ডুয়েট শিক্ষক রামকৃষ্ণ সাহা (৩২) ও পাঠাও চালক মো. দিদার (৪২) নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী সিএনজি চালক মো. রোকন উদ্দিন জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাসচালক ও সহকারীসহ যাত্রীরা দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে এলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এলে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) শাহা মো. জাহাঙ্গীর আলম বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রভাতীবনশ্রী বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 



Our Like Page