October 6, 2026, 9:04 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে ৭ হাজার পিস ইয়াবাসহ ৬ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজার থেকে পিকনিক শেষে মাদারীপুরে ফেরার পথে সাড়ে ৭ হাজার পিস ইয়াবা ও দুই নারীসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তিরা পিকনিক করার ছদ্মবেশে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে র‍্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার উপ-পরিচালক মো. রবিউল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মাদারীপুর সদর উপজেলার কুনিয়া গ্রামের মৃত আব্দুল মালেক আকনের ছেলে শামীম আকন (২০), একই গ্রামের জালাল মোল্লার ছেলে হৃদয় হাসান (২০), সয়োরায় ফরাজীর ছেলে সানজিদ ফরাজী (১৯), চরপুঠিবাড়ি গ্রামের সিরাজ ফকিরের ছেলে নাসির ফকির (৩০), রাজৈর উপজেলার আমবাগ কুঠিবাড়ি (মুক্তারকান্দি গুচ্ছগ্রাম) এলাকার জালাল শেখের মেয়ে রুমি আক্তার (২২) ও একই উপজেলার আলম দস্তার ব্রিজ এলাকার বাদল শরীফের মেয়ে তানিয়া ইসলাম (২৩)। কক্সবাজার থেকে পিকনিকের মাইক্রোবাসে ইয়াবার একটি বড় চালান আসছে এমন খবরে মাদারীপুরের কুনিয়া এলাকায় তল্লাশি চৌকি বসায় র‌্যাব। এ সময় সন্দেহভাজন মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৩৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাইক্রোবাস জব্দের পাশাপাশি দুই নারীসহ ৬ জনকে আটক করে র‌্যাব। পরে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রবিউল ইসলাম জানান, আটক ব্যক্তিরা পিকনিক করার ছদ্মবেশে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়।



Our Like Page