August 9, 2026, 6:21 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাজশাহীতে দুর্বৃত্তের হামলায় সাবেক ইউনিয়ন যুবলীগ নেতা জিয়াউর রহমান (৪২) নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তানোর উপজেলার বিলশহর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবলীগ নেতা জিয়াউর তালন্দ ইউনিয়ন পরিষদের বিলশহর এলাকার মৃত মোহর মন্ডলের ছেলে। এছাড়া তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

তারা হলেন, তালান্দু ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলীর স্ত্রী আয়েশা আক্তার সুমি (৩৫), একই এলাকার লুৎফর রহমানের ছেলে ফরহাদ হোসেন (৩০), আলাউদ্দিনের ছেলে সোহাগ (২৬)। ঘটনার পরে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

তবে পুলিশ বলছে, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবলীগ নেতা জিয়াউর রহমানের মরদেহ বিলশহর এলাকার মরশের দোকানের পাশে থেকে পুলিশ রাত দেড়টার দিকে উদ্ধার করে। জিয়াউরের শরীরের মধ্যে ও হাতে-পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশ তার মরদেহ থানায় নিয়ে যায়।

নিহত জিয়াউরের বড়ভাই রবিউল ইসলাম জানান, তার ভাইকে হত্যার জন্য তাদের বাড়িতে হামলা চালানো হয়েছিল। তারা শত্রুতার জের ধরে তার ভাইকে হত্যা করেছে। তিনি আসামিদের গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

এ বিষয়ে তানোর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি, তবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page