August 9, 2026, 6:05 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোটে শাকিব (২১) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শাকিব উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের দক্ষিণ মাহিনী গ্রামের মিরবাড়ির সৈয়দ আহম্মেদের ছেলে।

জানা যায়, বুধবার রাত ৯টার দিকে শাকিব বাহির থেকে বাড়িতে ফিরে শরীর খারাপ লাগছে বলে তার বড় বোন মুরশিদাকে জানিয়ে সাড়ে ৯টার দিকে ভাত খেয়ে ঘুমাতে যায়। বৃহস্পতিবার সকালে বড় বোন মুরশিদা ঘরের জানালা দিয়ে শাকিবকে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত দেখে চিৎকার দেন। এ সময় আশপাশের লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে।

নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, মৃত্যুর ব্যাপারে কারও কোনো অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page