August 18, 2026, 6:33 pm
শিরোনামঃ
যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক  যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে : স্বরাষ্ট্রমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে : শিক্ষামন্ত্রী নজরদারিতে শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ; স্ক্রিনশট যাবে মাউশিতে নোয়াখালীতে মার্কেটে আগুন ; নারী ও শিশুসহ ১৫ জন উদ্ধার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ১৩৩টি সামরিক অভিযান করলো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

গাজায় বাংলাদেশের সাহায্য পৌঁছে দেয়ার জন্য মিসরকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজার দুস্থ ফিলিস্তিনি জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো মানবিক সহায়তার তিনটি চালান সরবরাহের সুবিধার্থে সময়োপযোগী সহায়তা দেয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ মিশর সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে ঢাকার পক্ষ থেকে এ কৃতজ্ঞতা জানানো হয়।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গাজায় বেসামরিক নাগরিক বিশেষ করে নারী ও শিশুদের আরও হতাহতের ঘটনা এড়াতে যুদ্ধবিরতির লক্ষ্যে ওআইসি ও আরব লীগের সদস্য হিসেবে মিশরকে জোরালো আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রদূত এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় মাহমুদকে অভিনন্দন জানান।
বৈঠকে তারা বাংলাদেশ ও মিশরের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য দু’দেশের মধ্যে আরও সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন।
তারা দুই দেশের মধ্যে পাট খাতসহ দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা করেন।
মন্ত্রী ও রাষ্ট্রদূত উভয়ই উভয় পক্ষের উচ্চ পর্যায়ের সফর ও যত তাড়াতাড়ি সম্ভব কায়রোতে অনুষ্ঠেয় পররাষ্ট্র দফতরের ২য় রাউন্ডের পরামর্শ সভা আয়োজনের উপর জোর দেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page