November 20, 2026, 11:29 am
শিরোনামঃ
গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে তিনজনকে ছুরিকাঘাত ; ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়া শহরের একটি রেস্তোরাঁয় ঢুকে ম্যানেজারসহ তিনজনকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনায় অভিযুক্ত ৩ আসামিকে আটক করেছে পুলিশ। শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী।

এর আগে বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে শহরের থানাপাড়া বাঁধ সংলগ্ন শেখ রাসেল সেতুর নিচে রিভার ভিউ ফুড কর্নারে এ ঘটনা ঘটে। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গ্রেপ্তাররা হলেন কুষ্টিয়া শহরের চর থানাপাড়া এলাকার সিরাজ খালাসীর ছেলে রাজীব (২৫), একই এলাকার আমজাদ আলীর ছেলে শামীম (২৪) এবং আলমের ছেলে জুয়েল হোসেন (৩০)। এঘটনায় রেস্টুরেন্ট মালিক আব্দুল খালেক বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করে মামলা করেন।

ছুরিকাঘাতে আহতরা হলেন, রেস্তোরাঁর ম্যানেজার তুষার (২৩), প্রধান বাবুর্চি শিমুল (২৫) ও সহকারী বাবুর্চি শুভ (২২)। তাদের মধ্যে রেস্তোরাঁর ম্যানেজার তুষারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।

ছুরিকাঘাতে আহত রেস্তোরাঁর সহকারী বাবুর্চি শুভ বলেন, আমি রেস্তোরাঁর রান্নাঘরে কাজ করছিলাম। এ সময় অপরিচিত চার থেকে পাঁচজন যুবক রান্নাঘরে জোরপূর্বক ঢোকার চেষ্টা করে। আমি বাধা দিলে তারা বকাবকি করতে থাকে। এ সময় মালিকের মোবাইল নম্বর চাইলে আমি দিতে অপরাগত প্রকাশ করি। এরপর তারা ম্যানেজার তুষারের সঙ্গে বাকবিতণ্ডা করতে থাকে। একপর্যায়ে তারা ম্যানেজারকে মারধর শুরু করে। মারধরের একপর্যায়ে এক যুবক ম্যানেজারকে ছুরিকাঘাত করে। এ সময় আমি ও শিমুল ঠেকাতে গেলে আমাদেরকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। জড়িতদের আমি চিনি না। সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, ছুরিকাঘাতে আহত হয়ে তিনজন হাসপাতালে ভর্তি আছে। এদের মধ্যে দুজন শঙ্কামুক্ত থাকলেও একজনের অবস্থা আশঙ্কাজনক।

এবিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী বলেন, তিনজনকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনায় অভিযুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page