May 6, 2026, 12:38 pm
শিরোনামঃ
পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী কোরবানির গরুর হাটে এবার চাঁদাবাজি চলবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মেহেরপুরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর নারী মিললো তেঁতুল গাছের ডালে চীনে স্কুলের স্পোর্টস-ডে এর আয়োজনে নাচ ভুলে কুংফু শুরু করলো রোবট কলকাতায় বুলডোজার দিয়ে মাংসের দোকান ভাঙল বিজেপির কর্মীরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ : চীন প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ
এইমাত্রপাওয়াঃ

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের উন্নয়নে ভূমিকা রাখে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের প্রকৃত উন্নয়নে বড় ভূমিকা রাখে। সাংবাদিকরা সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে অপপ্রচার রুখে দিতে সহায়ক হন। ভুলত্রুটির ঊর্ধ্বে কেউই নয়, তাই সাংবাদিকদের অনেক প্রতিবেদন সঠিক সিদ্ধান্ত নিতেও বড় ভূমিকা রাখে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) প্রতিনিধিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মানুষের কাছে প্রকৃত তথ্য তুলে ধরতে পারলেই দেশের জনগণ উপকৃত হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের মতো টেকনিক্যাল একটি সেক্টরে সাংবাদিকতা করার ক্ষেত্রে সাংবাদিকদের উৎকর্ষতা বৃদ্ধির উপর জোর দিতে হবে।

সাক্ষাৎকালে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) চেয়ারম্যান মো. শামীম জাহাঙ্গীর, নির্বাহী পরিচালক সেরাজুল ইসলাম সিরাজ, ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান কাকন, পরিচালক (উন্নয়ন ও অর্থ) হাসনাইন ইমতিয়াজ, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) নাজমুল হক লিখন, পরিচালক (ডাটা ব্যাংক) মো. ইয়ামিন এবং পরিচালনা সদস্য হাসান আজাদ, শাহেদ সিদ্দিকী ও ফয়েজ আহমেদ খান তুষার উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page