October 6, 2026, 8:07 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে নৈশপ্রহরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শাহাদাত হোসেন সাজ্জাদ (২০) নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার গজরা ইউনিয়নের গজরা এলাকার কৃষি ব্যাংকের ছাদের পিলারের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় সাজ্জাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় ব্যাংক কর্তৃপক্ষ।

নিহত শাহাদাত হোসেন সাজ্জাদ গজরা গ্রামের ছামাদ সরকারের ছেলে। তিনি ওই ব্যাংকে অস্থায়ীভাবে নৈশপ্রহরীর চাকরি করতেন।

সাজ্জাদের ফুফু রহিমা বেগম বলেন, শাহাদাত হোসেন সাজ্জাদ ওই ব্যাংকে নৈশপ্রহরীর পাশাপাশি রান্নাবান্নার কাজও করতেন। সাজ্জাদ গতকাল রাতের ডিউটি শেষে আজ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে থাকে। পরে খবর পেয়ে ব্যাংকের ছাদ থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।

সাজ্জাদের মা শিরিন বেগম বলেন, দুই মাস হলো ব্যাংকে চাকরি করছে সাজ্জাদ। এর মধ্যে এক মাসের বেতন পেয়েছিল। কারও সঙ্গে আমাদের শত্রুতা নেই। কে আমার ছেলেকে মেরেছে, আমি বিচার চাই।

এ বিষয়ে মতলব উত্তর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।



Our Like Page