October 6, 2026, 8:07 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে ভূট্টা ক্ষেতের আড়ালে আফিম চাষ ; ১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মানিকগঞ্জের শিবালয়ে নিষিদ্ধ আফিম গাছের চাষ করায় নূরুল ইসলাম (৪৫) নামে এক চাষিকে আটক করা হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পুরান পয়লা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নূরুল ইসলাম উপজেলার তেওতার পুরান পয়লা এলাকার জাবেদ খানের ছেলে।

ডিবি পুলিশ জানায়, শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পুরান পয়লা এলাকার একটি ফসলের মাঠে ভুট্টাখেতের মাঝে ৬ শতাংশ জমিতে আফিম গাছের চাষ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ওই ফসলের মাঠে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আফিম গাছ আবাদের সত্যতা পাওয়া যায়। পরে সকালে জেলা পুলিশের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই কৃষককে আটক করা হয়। পরে ক্ষেত থেকে আফিম গাছ কেটে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে আসা হয়।

এ বিষয়ে জেলা ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর রিপন নাগ জানান, কৃষক নূরুল ইসলামের ফসলের ক্ষেত থেকে প্রায় ৩০ হাজার আফিমের গাছ কাটা হয়েছে। এ ঘটনায় আটককৃত নূরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা আফিমের গাছগুলো পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে পাঠানো হবে।



Our Like Page