August 18, 2026, 4:39 pm
শিরোনামঃ
যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক  যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে : স্বরাষ্ট্রমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে : শিক্ষামন্ত্রী নজরদারিতে শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ; স্ক্রিনশট যাবে মাউশিতে নোয়াখালীতে মার্কেটে আগুন ; নারী ও শিশুসহ ১৫ জন উদ্ধার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ১৩৩টি সামরিক অভিযান করলো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রাখার সুপারিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণায়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রাখার জন্য কমিটি সুপারিশ করেছে। একই সাথে প্রধানমন্ত্রীর নেয়া প্রকল্পগুলো সততা ও জবাবদিহিতার সাথে মিলে মিশে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয় বৈঠকে।

আজ রোববার কমিটির সভাপতি সাগুফতা ইয়াসমিন এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এসব সুপারিশ করা হয়। এ সময় কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি), মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নূর, খাদিজাতুল আনোয়ার, মোসা. তাহমিনা বেগম এবং মোহাম্মদ জিল্লুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পগুলো উপস্থাপন করা হয়। কমিটি মহিলাদের জন্য মাতৃত্বকালীন ভাতা আরো বাড়ানো, পথশিশুদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধিসহ কর্মের ব্যবস্থা করা এবং গ্রাম পর্যায়ের সুবিধা বঞ্চিত সকল শিশুদের সেবার আওতায় আনার জন্য সুপারিশ করেছে।
বৈঠকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে মহিলা ও শিশুদের যেভাবে সাহায্য সহযোগিতা করা হয় সেভাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে সাহায্য সহযোগিতার ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।
বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সকল শহীদ সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোন, জাতীর চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করা হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page