August 9, 2026, 4:27 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন ; ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  শেরপুরের শ্রীবরদীতে ছুরিকাঘাতে বিপ্লব হাসান (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার ভেলুয়া ইউনিয়নের শিমুল চড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিপ্লব বকশিগঞ্জ উপজেলার দড়িপাড়া গ্রামের কাবিল মিয়ার ছেলে। সে চন্দ্রাবাজ রশিদা বেগম হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

অপরদিকে, আটকরা হলো- আরিফ (২০), মুখলেছ (৩০) ও মনির (৩৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব হাসান দহেরপাড় গ্রামে তার নানা বাড়িতে থেকে ওই এলাকার মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যানিকেতনে পড়াশোনা করতো। শনিবার রাতে ওয়াজ মাহফিলে যায়। এ সময় শিমুল চড়া গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয। এরই জেরে তারা বিপ্লবকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত বাবা কাবিল মিযা বলেন, আমার ছেলেকে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ছুরিকাঘাত করে মেরে ফেলেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, নিহতের বুকে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক ৩ জনকে আটক করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page