August 9, 2026, 4:01 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় চাচাকে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুমিল্লার তিতাসে নবী হোসেন (৬৪) নামে এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যার দায়ে তার আপন ভাতিজা আব্দুল আউয়ালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল আউয়াল কুমিল্লার তিতাস উপজেলাধীন জগতপুর ইউনিয়নের কৈয়ারপাড় গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।

কুমিল্লা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মুজিবুর রহমান বাহার জানান, বিগত ২০২০ সালের ২৯ জানুয়ারি তিতাস থানার একটি মামলায় ঘাতক আব্দুল আউয়ালকে তিতাস থানা পুলিশ গ্রেপ্তার করে। এতে আউয়াল সন্দেহ করে তার চাচা আওয়ামী লীগ নেতা নবী হোসেন তাকে মামলায় ঢুকিয়েছেন। পরে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়িতে এসে সুযোগ খুঁজতে থাকেন আউয়াল।

পরবর্তীতে ২০২০ সালের ২৪ মে স্থানীয় একটি বাজার থেকে বাড়ি ফেরার পথে একা পেয়ে চাচা নবী হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে রক্তাক্ত জখম করে পালিয়ে যান আউয়াল। এ সময় স্থানীয়রা নবী হোসেনকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নবী হোসেন তিতাস উপজেলার কৈয়ারপাড় গ্রামের বাসিন্দা। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় নিহত নবী হোসেনের ছেলে রাসেল বাদী হয়ে তিতাস থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তিতাস থানা পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম ঘটনার তদন্ত করে ২০২০ সালের ১৫ জুলাই ঘাতক আউয়ালকে দোষী সাব্যস্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ২০২২ সালের ২১ আগস্ট আসামি আব্দুল আউয়ালের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষের ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি নবী হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় ঘাতক ভাতিজা আউয়াল কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page