August 9, 2026, 4:05 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ; ২৬ জেলের জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুর জেলার কমলনগরে মেঘনা নদীতে মাছ শিকারে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করায় ২৬ জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জব্দ হওয়া দুটি ফাইজাল ও ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়৷
সোমবার রাতে কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, দিনব্যাপী উপজেলার মাতাব্বর হাট থেকে মেঘনা নদীর ভোলার সীমান্তবর্তী মাঝের চর ও হেতনার খাল এলাকায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় প্রায় ১২০০ চর ঘেরা জালের খুঁটি অপসারণ করা হয়৷ এসময় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক সঞ্জয় দেবনাথ উপস্থিত ছিলেন।
কনলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিভিন্ন অংকে আটক জেলেদের জরিমানার নির্দেশ দেন তিনি।
কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, বিশেষ কম্বিং অপারেশন-২৪ এর ৪র্থ ধাপের ৫ম দিনে মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক ২৬ জেলেকে ভ্রাম্যমাণ আদালত সোপর্দ করা হয়। আদালত তাদেরকে বিভিন্ন অংকে জরিমানা করেন। জব্দ হওয়া জাল এবং চরঘেরা খুঁটি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page