August 29, 2026, 3:14 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার যশোরে মাকে হত্যার দায়ে ১৭ ঘণ্টা পর স্কুল শিক্ষক ছেলে মামুন আটক কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

এম এ কবীর, ঝিনাইদহ :“স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় পরিসংখ্যান দিবস পালন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক ইয়ারুল ইসলামের সভাপতিত্বে আলেচেনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা পিএএ, এলজিইডি‘র নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা, জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দীন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক গোলক মজুমদার,ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টু সহ বিভিন্ন দপ্তর প্রধান।
পরিসংখ্যান দিবসের মূল প্রবন্ধ পাঠ ও দিবসটির গুরুত্ব তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক আব্দুল আলীম।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, সময়োপযোগী ও বাস্তবনির্ভর পরিসংখ্যান সরবরাহের মাধ্যমে সঠিক পরিকল্পনা প্রণয়ন ও তার যথার্থ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের উন্নয়ন এগিয়ে নেয়া সম্ভব। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page