April 23, 2026, 6:57 am
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

সিলেটে বিপুল পরিমাণ মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সিলেট মাদক বিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সিলেটের গোলাপগঞ্জ ও কোম্পানীগঞ্জ থানাধীন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
আজ বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৯।
আটককৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার মো. এনামুল হক (২৬), নবীগঞ্জের মো. মিজান (৩) ও মো. কাবিল মিয়া (৩৪)।
র‌্যাব জানায়, পৃথক অভিযানে ৭১০ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৮৮৫ পিস ইয়াবা, ১৯৯ বোতল বিদেশী মদ ও ৭০ বোতলসহ ৩ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
এর মধ্যে, রাত সাড়ে ১২টার দিকে কোম্পানীগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৫৬ বোতল বিদেশী মদসহ এনামুল হককে আটক করা হয়। অপরদিকে, রাত দেড়টার দিকের অভিযানে গোলাপগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৭১০ বোতল ফেনসিডিল, ৩৮৮৫ পিস ইয়াবা, ১৪৩ বোতল বিদেশী মদ ও ৭০ বোতল বিয়ার উদ্ধার পূর্বক মো. মিজান ও মো. কাবিল মিয়াকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যাবসায়ীদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page