August 9, 2026, 3:18 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহেল রানা (২৫) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এসময় অটোরিকশায় থাকা আরো ৫ যাত্রী আহত হয়েছেন । তাদের রংপুর ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা ওবদার বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সোহেল রানা ওই উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈলমারীরচর এলাকার মনোয়ার মাস্টারের ছেলে। তিনি কাকিনা উত্তরবাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহনের জন্য অটোরিকশায় করে লালমনিরহাটের দিকে যাবার সময় লালমনিরহাট ছেড়ে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে তাদের অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান সোহেল রানা। গুরুতর আহত অবস্থায় অটোরিক্সার তিন যাত্রীকে রংপুর মেডিকেল হাসপাতালে এবং সামান্য আহত অপর দুই যাত্রীকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page