October 6, 2026, 6:48 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে সৎ ছেলের ছুরিকাঘাতে মা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কক্সবাজারের টেকনাফে পাওনা টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের পরিকল্পনাতে নুরুল আমীন নামের এক যুবক তার সৎ মাকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত খুরশিদা আক্তার (৪০) টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিয়া পাড়ার আবুল কাসেমের দ্বিতীয় স্ত্রী। এবং ঘাতক নুরুল আমীন আবুল কাসেমের ছেলে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে টেকনাফের বাহারছড়া মিয়া পাড়া তার নিজ বসত ঘরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নিহতের বড় ভাই হাবিব উল্লাহ।

তিনি বলেন, আমার বোন খুরশিদা আক্তার তার সৎ ছেলে নুরুল আলমকে বিদেশ যেতে এক লাখ টাকা ধার দিয়েছিল। সে পাওনা টাকা খুরশিদা আক্তার তার কাছ থেকে ফেরত চাইতো, তাই এ টাকা ফেরত না দেওয়ার জন্য নুরুল আলমের নির্দেশে পরিকল্পিতভাবে তার ভাই নুরুল আমীনকে দিয়ে আমার বোন খুরশিদ আক্তারকে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ করেছেন ভিকটিমের বড় ভাই হাবিব উল্লাহ।

নিহতের ছোট মেয়ে রেসমি আক্তার বলেন, ঘর থেকে ভাত খেয়ে নুরুল আমীন বাহিরে যায়। কিছুক্ষণ পরে সে আবার এসে ঘরের দরজা খুলতে বলেন। তখন আম্মা দরজা খুললেই সেই আমার আম্মার বুকে ছুরি মারতে থাকেন। একপর্যায়ে মা মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে বাহারছড়া মিয়া পাড়াতে খুরশিদা আক্তার নামের এক মহিলা ছুরিকাঘাতে নিহত হয়েছে। এ ঘটনার খবর পেলে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম ঘাতক নুরুল আমীনকে গ্রেপ্তার করেন। এবং নিহতের লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।



Our Like Page