August 9, 2026, 2:15 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

চাঁপাইনবাবগঞ্জে সরিষাক্ষেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরিষাক্ষেত থেকে তোফাজ্জল হক (৪০) নামে এক ভ্যানচালকের অঙ্গার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ মার্চ) সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের বহরমের ঘাটের ওপারে একটি সরিষার জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তোফাজল শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের চক-বহরম হঠাৎপাড়া গ্রামের মৃত ইসমাইল হকের ছেলে।মোফাজ্জল হকের বড় ভাই সিরাজুল ইসলাম বলেন, রাতে বাড়িতেই ছিলেন আমার ভাই। হঠাৎ মুঠোফোনে একটি কল আসে। এতে বাড়ি থেকে বের হয়ে যান মোফাজ্জল। এ সময় স্বজনদের বলে যান তার আসতে একটু দেরি হবে। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি তিনি। সকাল আমরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করছিলাম। এই সময় খবর আছে পাশের একটি সরিষাক্ষেতে আমার ভাইয়ের মরদেহ পড়ে আছে।

তিনি বলেন, আমার ভাইয়ের সঙ্গে কারো শত্রুতা ছিল না। কে বা কারা এমন কাজ করেছে আমরা বুঝে উঠতে পারছি না।চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page