August 18, 2026, 1:07 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দেশে বর্তমানে ভোটার ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন। নারী ভোটার ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ৯৩২ জন।

আজ শনিবার (২ মার্চ) নির্বাচন কমিশন হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে।

ভোটার তালিকা হালনাগাদে ২ দশমিক ২৬ শতাংশ ভোটার বেড়েছে। গত বছর ২ মার্চ দেশে মোট ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন।

এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি ২০২৩ সালের হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। সে সময় হালনাগাদে যুক্ত হয়েছিল ২০ লাখ ৮৬ হাজার ভোটার। ওই তালিকার পর দাবি আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ২ মার্চ ভোটার দিবসে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হলো।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page