August 9, 2026, 1:54 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ২০ লাখ টাকার সোনা জব্দ ; ১ জন আটক

বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ মোরশেদ নামে বিদেশফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগেজ স্ক্যানিং করে প্রায় ১ কেজি ২০০ গ্রাম সোনা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

কাস্টমস সূত্র জানায়, শনিবার (২ মার্চ) সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে একটি ফ্লাইট চট্টগ্রাম পৌঁছে। ওই বিমানে থাকা যাত্রী মোহাম্মদ মোরশেদের গতিবিধি সন্দেহজনক হলে তার ব্যাগেজ স্ক্যানিং করা হয়। এতে ব্যাগেজের ভিতর সোনার মত প্রতিচ্ছবি দেখা যায়। তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিটের দায়িত্বরত কাস্টমস টিমের উপস্থিতিতে ওই যাত্রীর ব্যাগেজ খোলা হয়।

এর পর সেটির ভেতরে একটি কনভেক্স হাই প্রেশার ওয়াশারের ওজন অস্বাভাবিক পরিলক্ষিত হয়। মেশিন দিয়ে কাটার পর সেখানে বিশেষভাবে লুকায়িত অবস্থায় একটি দণ্ডাকৃতির সোনা পাওয়া যায়। একই সঙ্গে ওই যাত্রীর কাছ থেকে দুটি সোনার চুড়ি ও চারটি রিং জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মহি উদ্দিন পাটোয়ারী বলেন, উদ্ধার হওয়া মোট ১ কেজি ২০০ গ্রাম ওজনের সোনা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হচ্ছে। এছাড়া অভিযুক্ত যাত্রীকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page