February 16, 2026, 12:06 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বর্জনের ঘোষণা দিলেও নির্বাচনের মাঠে ছিলেন আ’লীগ নেতাকর্মীরা ; টিআইবির প্রতিবেদন তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ নির্বাচন পরবর্তী ১১ দলীয় জোটের প্রথম প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি আজ আইজিপির পদত্যাগের খবর সঠিক নয় : পুলিশ হেডকোয়ার্টার্স মুকুলে ভরে উঠছে রাজশাহীর আমবাগান ;  ভালো ফলনের আশা টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করেছে জামায়াত-শিবির কর্মীরা খুলনায় পতাকা উত্তোলনের পর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন টাঙ্গাইলে জামায়াতের অফিসে আগুন ; ওয়ার্ড বিএনপির কার্যক্রম স্থগিত ঠাকুরগাঁওয়ে ‘জয় বাংলা’ স্লোগানে আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা
এইমাত্রপাওয়াঃ

ফ্রান্সেসাংবিধানিক স্বীকৃতি পেলো গর্ভপাত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফ্রান্স সরকার সে দেশে গর্ভপাতকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে।

বিশ্বে ফ্রান্সই প্রথম গর্ভপাতকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিল। গর্ভপাতের বিষয়টি অন্তর্ভূক্ত করার জন্যে সোমবার দেশটির সংবিধানে একটি সংশোধনী আনা হয়েছে।
দেশটির ৭শ’ ৮০ জন আইনপ্রণেতা পার্লামেন্টে সংবিধান সংশোধনী বিলের পক্ষে ভোট দেন। আর বিলটির বিপক্ষে ভোট দেন ৭২ আইনপ্রণেতা। ফলে বিলটি কন্ঠভোটে পাস হয়।
ভোটাভুটির ফল ঘোষণার সময় আইনপ্রণেতারা দাঁড়িয়ে করতালির মাধ্যমে ঐতিহাসিক মুহূর্তটিকে স্বাগত জানান।
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এই উদ্যোগকে ’ফরাসী গর্ব’ বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন, এর মধ্য দিয়ে গর্ভপাতের ক্ষেত্রে নারীদের অধিকার নিয়ে গোটা বিশ্বেই একটা বার্তা পৌঁছাল।
আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে প্যারিস বিশেষ আয়োজনের মাধ্যমে এই উদ্যোগকে উদযাপন করবে।
পার্লামেন্টে বিল পাস হওয়ার পর একটা বার্তায় প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ার আলোকিত হয়ে ওঠে। সেই বার্তায় লেখা ছিল, ‘শরীর আমার, সিদ্ধান্তও আমার।’
ফ্রান্সে ১৯৭৫ সাল থেকে গর্ভপাত বৈধ। তবে দেশটির মানুষ অনেক দিন ধরে এর সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়ে আসছিলো। বিভিন্ন জরিপে দেখা গেছে, ফ্রান্সের প্রায় ৮৫ শতাংশ মানুষ মনে করে, গর্ভপাত করাবে কি-না এটা একান্তই একজন নারীর সিদ্ধান্ত। আর নারীর এই অধিকার সংরক্ষণ করতে সংবিধানে সংশোধন আনা প্রয়োজন।
এই কারণে দেশটিতে ১৯৫৮ সালে প্রণীত সংবিধানে ২৫তম সংশোধনী আনা হলো।
এর আগে সর্বশেষ ২০০৮ সালে দেশটির সংবিধান সংশোধন করা হয়েছিল।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page