October 6, 2026, 5:21 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে পা বেধে নির্যাতন ; ৫ জন আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে দোকানের সামনে ঘুমানের অপরাধে এক মানসিক ভারসাম্যহীন (পাগলী) নারীকে পা বেধে ৫ নরপশু মিলে লাঠি ও লোহার রড দিয়ে মারপিট করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। এ ঘটনায় মহেশপুর থানা পুলিশ ৫ জনকে আটক করেছে।

গত ৫ মার্চ সোমবার দুপুরে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী নেপা ইউনিয়নের খোশালপুর বাজারে এ ঘটনাটি ঘটেছে।
নারীকে মারপিটের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রাতেই এ ঘটনার সাথে জরিত ৫ জনকে আটক করে মহেশপুর থানা পুলিশ।

আটককৃতরা হলেন খোশালপুর গ্রামের জলিল তরফদারের ছেলে মহির তরফদার (৪৫), খাইরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৩৫), মহির উদ্দিনের ছেলে রাব্বি তরফদার (১৬), নুরুল-আমিনের ছেলে তারিক মনোয়ার (১৬) ও সানোয়ার হোসেনের ছেলে ওসমান (১৬)।
খোশালপুর বাজারের কয়েকজন ব্যবসায়ী জানায়, সোমবার দুপুর ৩ টার দিকে খোশালপুর বাজারে দোকানের সামনে ঘুমিয়ে ছিলেন এক মানসিক ভারসাম্যহীন নারী। দোকান খোলার সময় দোকানদার ঘুমিয়ে থাকা মানসিক ভারসাম্যহীন নারীকে ডাকাডাকি করে।

এক পর্যায়ে দোকানদার একটি লাঠি দিয়ে ঐ নারীকে খোচা খুচি মারলে সে দোকান মালিকের উপর ঢিল ছোড়ে। এতে ক্ষিপ্ত হয়ে মহির তরফদার ও নাজমুল হোসেনের নেতৃত্বে কয়েকজন মিলে মানসিক ভারসাম্যহীন নারীকে পা বেধে লাটি দিয়ে পিটিয়ে গুরুতর ভাবে আহত করা হয়।
মানসিক ভারসাম্যহীন নারী বিলু খাতুন (৪০) পলিয়ানপুর গ্রামের মৃতঃ হজো আলীর মেয়ে বলে জানা গেছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান জানায়, মানসিক ভারসাম্যহীন বিলু খাতুনকে নির্যাতনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রাতেই ৫ জনকে আটক করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় মানসিক ভারসাম্যহীন বিলু খাতুনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

 



Our Like Page