August 9, 2026, 1:05 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

জামালপুরে হত্যা মামলায় ৫ জনের আমৃত্যু কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুরে ট্রেনে ডাকাতির পর অজ্ঞাত এক ব্যক্তিকে হত্যার ঘটনায় পাঁচজনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জীবন (২৫), রাকিব (২৮), সোহেল (৩৩), শিপন (৩৪) ও রনি (২৬)। এদের মধ্যে পলাতক রয়েছেন রনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল করিম ছোটন বলেন, ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে একটি লোকাল ট্রেনে ডাকাতির পর অজ্ঞাত এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করেন আসামিরা। এরপর সেই ব্যক্তিকে জামালপুর সদর উপজলোর নরুন্দি এলাকায় ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। ওই ঘটনায় একই বছরের ১৩ মে জামালপুর রেলওয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন এএসআই মীর মজনু। পরে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ তদন্ত করে ২০১২ সালরে ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার প্রক্রিয়া শেষে ৮ জন সাক্ষীর সাক্ষ্যর ভিত্তিতে পাঁচ আসামিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page