March 10, 2026, 2:39 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

মাগুরা টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি :  “প্রবাসীর কল্যাণ মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাগুরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ মার্চ বেলা ১১ টার সময় মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) হলরুমে মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), ইটখোলা, মাগুরা এর আয়োজনে অনুষ্ঠান করা হয়।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে টিটিসির বৈদেশিক অভিবাসন পরিচালিত হয়।

নিরাপদ বৈদেশিক অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা টিটিসি অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম। সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

এছাড়াও উপস্থিত ছিলেন, রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ  আশরাফুল আলম বাবুল ফকির, মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ মোঃ মুনির হোসেন, মাগুরা টিটিসি ইলেকট্রনিক্স ইন্সট্রাক্টর মোঃ রুবেল হাসান, অটোমোটিভ ইন্সট্রাক্টর মোঃ মামুন হোসেন, মেকানিক্যাল ইন্সট্রাক্টর শিমুলী আকতার, কম্পিউটার ইন্সট্রাক্টর মোঃ শাহিন আলম, ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর সফিকুল ইসলাম, গার্মেন্টস ইন্সট্রাক্টর নাজমুল হুদা সুইট, বিদেশগামী প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থী সহ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, বিদেশগামী ইচ্ছুক লোকজনের মাগুরা টিটিসি প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশ গমনের জন্য পরামর্শ দেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page